চতুর্থ ধাপে টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন চলছে। আজ (১৪ ফেব্রুয়ারী) সকাল ৮ থেকে গোপালপুরে ইভিএম পদ্ধতিতে ও কালিহাতীতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন শুরু হয়েছে। এ ভোটগ্রহন চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। কালিহাতী পৌরসভার আর এস পাইলট উচ্চ বিদ্যালয়, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও গুণী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে্র গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে ভোট প্রদানের জন্য উৎসুক ভোটাররা। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে, চতুর্থ ধাপে অনুষ্ঠেয় গোপালপুর পৌরসভায় একজন জুডিশিয়াল ম্যাজিস্টে্রট, ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দে্র ১৮জন নির্বাহী ম্যাজিস্টে্রট, বিজিবি’র ৩টি টহল টিম, র্যাবের ৩টি স্ট্রাইকিং পার্টি, ৩৬৩জন পোশাকধারী পুলিশ ও পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে কালিহাতী পৌরসভায় একজন জুডিশিয়াল ম্যাজিস্টে্রট, ৯টি ওয়ার্ডে ৯জন নির্বাহী ম্যাজিস্টে্রট, বিজিবি’র ২টি টহল টিম, র্যাবের ২টি স্ট্রাইকিং পার্টি, ২৭৩জন পোশাকধারী পুলিশ ও পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন চলাকালে ভোটারদের ভোট কেন্দে্র আসতে বাঁধা দেওয়া বা প্রভাবিত করার চেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দল সার্বক্ষণিক তদারকিতে রয়েছ। এছাড়া নির্বাহী ম্যাজিস্টে্রটের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ভোটকেন্দে্র বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহনে প্রস্তুত রয়েছে। গোপালপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এ পৌরসভার ১৮ভোটকেন্দে্রর ১০৮টি বুথে মোট ৪০ হাজার ৭৩৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১০২ জন ও নারী ভোটার ২০ হাজার ৬৩৩ জন। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রকিবুল হক ছানা(নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন(নারকেল গাছ), বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল(ধানের শীষ) ও বিএনপির বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী মো. শাহজাহান ভিপি(জগ) প্রতিদ্বনি্দ্বতা করছেন।
অপরদিকে কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বনি্দ্বতা করছেন। মেয়র প্রার্থীরা হচ্ছেন— আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বর্তমান মেয়র আলী আকবর জব্বার, আওয়ামীলীগের বিদ্রোহী(বহিস্কৃত) স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের হুমায়ুন খালিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের জামিল আল মামুন ও স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের হাসান হাসনাত মিশু। এ পৌরসভার ১২টি কেন্দে্রর ৭৪টি বুথে মোট ২৮ হাজার ৬৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার ১৪ হাজার ৬৩৯ জন এবং পুরুষ ১৪ হাজার ১৬ জন। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান, চতুর্থ ধাপে জেলার দু’টি পৌরসভায় রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপালপুরে ইভিএম’এ ও কালিহাতীতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন করা হবে।